সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ০৬:২৬:০৭

‘দৃশ্যম ২’র দ্বিতীয় দিনের আয় কল্পনাকেও হার মানাল!

‘দৃশ্যম ২’র দ্বিতীয় দিনের আয় কল্পনাকেও হার মানাল!

বিনোদন ডেস্ক: রাত পোহাতেই বদলে গেল  ‘দৃশ্যম ২’র রেখাচিত্র। দ্বিতীয় দিনে লাভের পারদ প্রায় ৪৭ শতাংশ বেড়ে গেল। মুক্তির দিনে যেখানে আয় হয়েছিল ১৫ কোটি টাকা, দ্বিতীয় দিনের আয় কল্পনাকেও হার মানাল! দিনের শেষে ঝুলিতে প্রায় ৪০ কোটির কাছাকাছি। 

স্পষ্টতই, ধুঁকতে থাকা বলিউডে প্রাণ সঞ্চার করতে চলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’। বিজয় সালগাঁওকরের চরিত্রে অজয়কে ‘রত্ন’ বলেই মনে করছেন অনুরাগীরা। 

দেশের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছে ছবিটি। সারা দিনের সব শো হাউজফুল থাকায় রাতেও শো সংখ্যা বাড়িয়ে দিয়েছে মাল্টিপ্লেক্সগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।