বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১০:১০:১৭

কাবা শরিফের সামনে কাঁদতে কাঁদতে যা বললেন রাখি

কাবা শরিফের সামনে কাঁদতে কাঁদতে যা বললেন রাখি

বিনোদন ডেস্ক : বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। একটা ঝামেলা শেষ না হতেই যেন আরেকটা ইস্যু তৈরি হয় এই অভিনেত্রীর জীবনে। কয়েক দিন আগেই ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন তিনি। আর সেখানে পৌছে মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে কাঁদতে দেখা গেল তাকে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে পবিত্র কাবা শরিফের কান্নায় ভেঙে পড়া রাখির সেই ভিডিওটি। ওই ভিডিওতে দেখা যায়, রাখি বলছেন সবাই আমার ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি কোথায় যাব আল্লাহ! সবাই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে।

অভিনেত্রী আরও বলেন, আদিল আমাকে মিথ্যা বিয়ে করেছে, বলিউড স্টার হওয়ার জন্য। আল্লাহ, আমার সঙ্গে ন্যায় হোক। আমার জীবন ধ্বংস করে দিয়েছে আদিল। আল্লাহ, আমি আপনার কাছে এই প্রার্থনা নিয়েই হাজির হয়েছি।

২০২২ সালে গোপণে ইসলাম ধর্ম গ্রহণ করে আদিল দুরানিকে বিয়ে করেন রাখি। বিয়ের সময় ধর্ম পরিবর্তন করে নিজের নাম বদলে রাখেন ‘ফাতেমা’। যদিও শেষপর্যন্ত টেকেনি রাখি-আদিলের সেই বিয়ে।

জীবনের নতুন অধ্যায় শুরুর কয়েক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে আনেন রাখি। এমনকি এ ঘটনায় জেলও খাটেন আদিল। এ দিকে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন আদিল।

তিনি বলেন, রাখির মতো মাহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই আমাকে বিয়ে করেছিলেন তিনি। এমনকি সেই স্বামীর সঙ্গে গোপনে সম্পর্কেও রেখেছিলেন। টাকার জন্য রাখি অনৈতিক কাজও করেন বলে অভিযোগ তোলেন আদিল।

এ সকল অভিযোগের পরই ওমরাহ পালন করতে মক্কা যান রাখি। সেখানে গিয়ে কাবা শরিফের সামনে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। এর আগে রাখি সাওয়ান্ত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, বোরকা ও হিজাব পরিহিত অবস্থায় বিমানে বসে আছেন রাখি। এ সময় অভিনেত্রী বলেন, আমি খুব আনন্দিত। প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে