বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০২:১৩:৪৮

কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়: শাবনূর

কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়: শাবনূর

বিনোদন ডেস্ক : সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঢাকাই সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূর। তার ক্যারিয়ারে অধিকাংশ সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। ২৭টির মধ্যে ১৪টিতেই একসঙ্গে দেখা গেছে তাদের।

বুধবার সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সঙ্গে ফ্রেমবন্দি তিনটি ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। সঙ্গে মনের আবেগ মিশিয়ে লিখেছেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়।

শাবনূর বলেন, ‘অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। দীর্ঘ ২৭ বছর পর এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার মাগফেরাত কামনা করছি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় সালমান শাহর। সেই রহস্যের জট আজও খোলেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ২০২০ সালের দেওয়া প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে