শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৬:০৪

অসুস্থ মিঠুন, ফিরতে পারছেন না ‘জন্মভূমি’তে

অসুস্থ মিঠুন, ফিরতে পারছেন না ‘জন্মভূমি’তে

বিনোদন ডেস্ক : মিঠুন চক্রবর্তী অসুস্থ! আর তাই আটকে আছে বহুল আলোচিত চলচ্চিত্র ‌‘জন্মভূমি’র কাজ। ডিসেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও ছবিটির কাজ শুরু করতে পারেন নি নির্মাতা।

সম্পূর্ণ বাংলাদেশের প্রযোজনায় হাসান জাকির ও রাশিদ পলাশের যৌধ পরিচালনা নির্মান হচ্ছে ‘জন্মভূমি’। মৃণাল সেনের ‘মা জন্মভূমি’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ছবিটি।

১৯৪৫ থেকে ১৯৭১ সালের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে উপজীব্য করে উপন্যাসটি লেখা হয়েছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন হাসান জাকির।

নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, ‘গত বছর আগস্ট মাসে আমরা মিঠুনকে চুক্তিবদ্ধ করি। তিনি আমাদের ডিসেম্বর মাসে শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন।

তিনি জানান, বেশ কিছুদিন আগে মিঠুন বেলজিয়ামে একটি ছবির শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে আহত হোন। প্রাথমিকভাবে তিনি খুব একটা সমস্যা অনুভব না করলেও, পরবর্তীতে বেশ অসুস্থ হয়ে যান। আমরা শুটিংয়ের জন্য যোগাযোগ করলে তিনি বলেন, সুস্থ হয়ে আমাদের শুটিংয়ের শিডিউল দেবেন। আমরা এখন মে-জুনের দিকে শুটিংয়ের প্ল্যান নিচ্ছি।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী মে থেকে জুন মাসের দিকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা আছে। বাংলাদেশের পাশাপাশি ‘জন্মভূমি’র শুটিং হবে ভারতের বেঙ্গালুর ও রামুজি ফিল্ম সিটিতে। প্রথমদিকে শুটিং হবে রাজশাহীতে।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে