শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৪:২৯

বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ

বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ

বিনোদন ডেস্ক : সঙ্গীতাঙ্গনের আলোচিত নাম ফুয়াদ আল মুক্তাদির। যিনি তারুণ্যের ক্রেজ হিসেবেই পরিচিত। যার সুর ও সংগীত মুহুর্তেই শ্রোতাদের হৃদয় জয় করে নিতে পারে। আর এবার এই গুণী সংগীতশিল্পীর মন জয় করতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে নতুন এক অতিথী।

অর্থাৎ, জনপ্রিয় এই সংগীতশিল্পী কন্যা সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার সকালে (যুক্তরাষ্ট্র স্থানীয় সময়) স্ত্রী মায়ার কোলজুড়ে সন্তান এসেছে। তার নাম রাখা হয়েছে আজালিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে।
ফুয়াদের বাবা হওয়ার খবরে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পী, সহকর্মী ও আত্মীয়-স্বজনরা।

২০০৮ সালের মাঝামাঝি ঢাকায় গানের এক অনুষ্ঠানে মায়ার সঙ্গে পরিচয় হয় ফুয়াদের। এরপর তাদের সম্পর্ক ভালোলাগা থেকে প্রেমে গড়ায়। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে