শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৮:২৭

তিশা এবারের ‘বাস্কেটবল’-এর নায়িকা

তিশা এবারের ‘বাস্কেটবল’-এর নায়িকা

বিনোদন ডেস্ক: তানজিন তিশা এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাস্কেটবল’-এর নায়িকা হয়েছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আতিক জামান এবং তত্ত্বাবধানে রয়েছেন রেদওয়ান রনি।

অনলাইন টেলিভিশন পপকর্ন-এর পাঁচ মিনিটের এই ছবিতে তিশার চরিত্রের নাম নিশাত। ঢাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে আজ।

স্বল্পদৈর্ঘ্য হলেও সিনেমায় এটাই তিশার প্রথম কাজ। এ প্রসঙ্গে রোমাঞ্চিত তিশা বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার খুব শখ ছিল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে সবটা পূরণ হলো। আশা করি একদিন পূর্ণদৈর্ঘ্য ছবিতেও কাজ করব।’

ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি চলচিত্রটির পরিচালক আতিক জামান জানান, পাঁচ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে দেখা যাবে একজন বাস্কেটবল খেলোয়াড়ের সঙ্গে একজন সাধারণ মেয়ের প্রেমের কাহিনী।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে