শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩২:৫৩

নায়িকাদের বিষয়ে যা বললেন অমিতাভ-শাবানা

নায়িকাদের বিষয়ে যা বললেন অমিতাভ-শাবানা

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতাদের এখন উচিত অভিনেত্রীদের মূল ভূমিকায় অভিনয় করতে দিয়ে নিজেদের সেকেন্ডারি ভূমিকায় অভিনয় করা৷ এমনই জানিয়েছেন শাবানা আজমি৷ তার মতে, ঠিক যেভাবে ভালো অভিনেত্রীরা পুরুষ অভিনেতাদের মূল জায়গা ছেড়ে দিয়ে খুশি মনে সিনেমায় সেকেন্ডারি ভূমিকায় অভিনয় করেন ঠিক সেই রকমই মনোভাব নিয়ে অভিনেতাদের আচরণ করা উচিত৷ এতেই মহিলা -কেন্দ্রিক সিনেমা আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে৷

তিনি বলেছেন, 'অনেক অভিনেত্রী আছেন যারা নিজেরা-নিজেদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ৷ তারা কিন্তু সিনেমায় সেকেন্ড ফিডল হিসেবে অভিনয় খুশি মনেই করেন৷ তাহলে পুরুষেরা কেন সেটা করতে পারবেন না? যদি পারেন তাহলে একটা সুস্থ পরিবেশ তৈরি হতে পারে৷ '৬৫ বছর বয়সী শাবানা আজমি গত বছর অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন -এর সঙ্গে 'জজবা ' ছবিতে৷

এবছর তাকে দেখা যাবে সোনম কাপুরের সঙ্গে 'নিরজা' ছবিতে৷ শাবানা আজমি মনে করেন আজকের অভিনেত্রীরা যথেষ্ট সাহসিকতার পরিচয় দিচ্ছেন সিনেমায় তাদের চরিত্র পছন্দের ব্যাপারে৷ তিনি বলেছেন, 'একবার লক্ষ্য করুন বিদ্যা বালন, দীপিকা, প্রিয়াঙ্কা কিংবা কঙ্গনা কি কি ধরনের কাজ করছেন৷ তাদের প্রতিটি চরিত্রই আনকনভেনশনাল৷ প্রথাগত নয়৷ যে কোনো ধরনের আত্মত্যাগ করতে তারা প্রস্তুত৷

এখন ১০০ কোটির ক্লাব ব্যাপারটা যে কোনো অভিনেতার কাছেই একটা চাপের ব্যাপার৷ তাই যদি পুরুষ অভিনেতারা কখনো কখনো তাদের পারিশ্রমিক কম নেন, তাহলে আর বক্স অফিসের পিছনে তাড়া করার ব্যাপারটা ততটা গুরুত্বপূর্ণ থাকে না৷ নায়িকা সংবাদ বিষয় এক৷ বক্তব্য আলাদা৷ ঠিক আলাদা নয়, দুইরকমের৷ একদিকে অমিতাভ বচ্চন, অন্যদিকে শাবানা আজমি৷ নায়িকাদের নিয়ে যে যা বললেন৷

যদি কোনো তারকা চাঁদের কাছাকাছি পারিশ্রমিক চান, তাহলে তাকে গ্যারান্টি দিতে হবে ছবি হিট না করলে তিনি পারিশ্রমিক ফেরত দেবেন৷ অতীতে যেমন রাজ কাপুর হামেশাই করে থাকতেন৷ পুরুষ অভিনেতারাই ছবির অর্থ ফেরত আনেন, তাই সচরাচর অভিনেত্রীদের তুলনায় তারা বেশি পারিশ্রমিক পান৷ এই কারণেই আমি বলতে চাইছি তারা যদি নারী-কেন্দ্রিক ছবির ব্যাপারে এগিয়ে আসেন তাহলেই পরিবেশটা সুস্থ হয়৷

'এই প্রজন্মের অভিনেত্রীদের নিয়ে পাশাপাশি অমিতাভ বচ্চনও কথা বলেছেন৷ তবে নারী-পুরুষ বৈষম্য নিয়ে নয়, তিনি বলেছেন একালের অভিনেত্রীদের উচ্চতা নিয়ে৷ ৭৩ বছর বয়সী অভিনেতা বলেছেন, 'আমি যখন সিনেমায় আসি তখনকার নায়িকাদের উচ্চতার তুলনায় আজকের মেয়েরা অনেক বেশি লম্বা৷ শুধু লম্বাই নন, তারা আগের দিনের তুলনায় অনেক বেশি প্রতিভাবান এবং বেশ ভালোভাবে তৈরি হয়ে তারা এই জগতে আসেন৷ হাতের সামনে উদাহরণ হলেন দীপিকা পাড়ুকোন৷ শুধু দীপিকাই নন, আরো যারা আছেন তারা যে ধরনের ছবিতে অভিনয় করছেন সেটাও প্রশংসনীয়৷'
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে