শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৯:৩৭

নতুন রূপে মেহ্জাবীন

নতুন রূপে মেহ্জাবীন

বিনোদন ডেস্ক: আসছে ভালোবাসা দিবসের জন্য একাধিক নাটকে এবার অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহ্জাবীন। তবে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন ‘নীল রঙের ভালোবাসা’ নামের একটি নাটকের সুটিং নিয়ে। ভালোবাসা দিবসে এসএ টিভিতে দেখানো হবে নাটকটি।

নাটকটি সম্পর্কে মেহজাবীন বলেন, ‘এই নাটকে দর্শক আমাকে নতুন রূপে দেখবেন। আমার সংলাপগুলোও ছিল গ্রামের। খুব কষ্ট হয়েছে। আমি তো কখনো গ্রামে যাইনি। গ্রাম দেখেছি দূর থেকে। গ্রামের মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়নি। বুঝতেই পারছেন।’

নতুন এই নাটকটি পরিচালনা করেছেন আহমেদ আজিম। এই নাটকে মেহেজাবীনের বিপরীতে অভিনয় করছেন সজল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজন সহপাঠীর প্রেম হয়। এই সম্পর্ককে গুরুত্ব দেয়নি মেয়েটির পরিবার। কারণ, তারা প্রতিষ্ঠিত কারও সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়। এমন রোমান্টিক গল্প নিয়ে সাজানো হয়েছে এই নাটক।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে