শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৯:১৫

বডিগার্ডকে চড় মেরে ফের আলোচনায় সালমান খান

বডিগার্ডকে চড় মেরে ফের আলোচনায় সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউড হিরো সালমান খান বরাবরই রগচটা, বদমেজাজি একজন লোক। তবে তিনি অনেকটাই আবেগপ্রবণ। এর আগেও তার এই মেজাজ গরমের কারণে সইতে হয়েছে অনেক দুঃখ। কিছুদিন আগেই রেহাই পেয়েছেন গাড়ি চাপা দিয়ে হত্যার মামলা থেকে। তবে বম্বে হাইকোর্ট তাকে ছাড় দিলেও মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। চ্যালেঞ্জের শুনানিও শুরু হয়েছে এরইমধ্যে।

তবে কিছুতেই যেন বিতর্ক থেকে দূরে থাকতে পারেছেন না তিনি। জানা যায়, সম্প্রতি সালমান নাকি নিজের দেহরক্ষীকে চড় মেরেছেন! ঘটনাটি ছিল, সালমানের বাড়িতে এসেছিলেন প্রীতি জিন্টা এবং সুজান খান। সালমান দুজনকে যাওয়ার সময় গাড়িতে তুলে দিতে বাহিরে আসেন। বাড়ির বাহিরে জড়ো হওয়া সংবাদমাধ্যমের কর্মীরা ছুটে আসেন তাদের দিকে। তা দেখে সালমানের এক দেহরক্ষী মিডিয়ার লোকজনের দিকে তেড়ে আসেন। তখনই মাথা গরম করে তাকে চড় কষিয়ে দেন সালমান খান।

সালমানের চড় মারার ঘটনা এই প্রথম নয়। অতীতে এক নামী পরিচালককে নাকি তিনি চড় মেরেছিলেন। তবে বাবা সেলিম খানের হস্তক্ষেপে তাকে ক্ষমা করে দেন ওই পরিচালক। তাতে সালমান কিন্তু বিন্দুমাত্রও বদলান নি। তারই প্রমাণ পাওয়া গেলো আবারো।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে