বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পরও ক্যাটরিনা কাইফের সবকিছু যেন ঠিকঠাক চলে৷ যেন কোনো অনর্থ না ঘটে তার জীবনে। এমন চমত্কার এক পরিশ্রমী অভিনেত্রীর তিনি৷ এসব প্রার্থনা যিনি করছেন তার নাম টাবু৷ প্রসঙ্গত, 'ফিতুর' ছবিতে ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন টাবু৷ তিনি বলেন, 'আমার তো ক্যাটরিনার কাজ খুব ভালোলাগে৷ আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে ও অন্যতম উল্লেখযোগ্য৷'
কেমন সে অভিজ্ঞতা? টাবু বলেন, 'আমি যে ওর সঙ্গে অনেক সময় কাটিয়েছি, তেমন কিন্তু নয়৷ এই ছবির জন্য মাত্রই তিন দিন একসঙ্গে কাটিয়েছি আমরা৷ কিন্তু অনেক সময় কারো কারো সঙ্গে ঘনিষ্ঠতা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? এ ক্ষেত্রেও তেমনই হয়েছে৷'
প্রসঙ্গত, চার্লস ডিকেন্সের 'গ্রেট এক্সপেকটেশন' অবলম্বনে 'ফিতুর' তৈরি করছেন পরিচালক অভিষেক কাপুর৷ এতে মিস হাভিসাম এর রোল অবলম্বনে তৈরি বেগম হজরত-এর ভূমিকায় পাওয়া যাবে টাবুকে৷ প্রাথমিকভাবে ঠিক ছিল এই রোলে নেয়া হবে রেখাকে৷ কিন্তু 'হায়দর'-এ টাবুর অসাধারণ অভিনয় দেখার পরই সঙ্গে সঙ্গে রোলটার জন্য টাবুর সঙ্গে যোগাযোগ করেন পরিচালক৷ জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি 'ফিতুর' ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে৷
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই