বিনোদন ডেস্ক : ইনিংসের শুরু থেকেই অভিনয়ে পরিচিতি পেয়েছেন বলিউডে। ক্যারিয়ারের শুরু থেকেই ছবি নির্বাচনের ক্ষেত্রে খুবই সাবধানী আদিত্য রায় কাপুর। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গ্রেট এক্সপেক্টেশনস’-এর ভারতীয় ভার্সান ‘ফিতুর’।
ছবিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছেন আদিত্য। ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স করতে কেমন লাগে এমন প্রশ্নের জবাবে বলেন, ভালোই। আমি যখনই শুনি আমার বিপরীতে ক্যাটরিনা অভিনয় করবেন, তখন থেকেই খুব উত্তেজিত বোধ করছিলাম। ছবির আগে আমরা একে অপরকে খুবই কম চিনতাম। কিন্তু শ্যুটিংয়ের প্রথম দিনেই যাবতীয় জড়তা ভেঙে যায়। প্রথমেই আমরা ক্লাইম্যাক্স শ্যুট করেছি।
রণবীরের সঙ্গে যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে আদিত্য বলেন,
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সেটে আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। খুব ভালোই কেমিস্ট্রি আছে আমাদের মধ্যে।
সামনেই ভ্যালেনটাইন্স ডে। এ বছর কীভাবে দিনটা কাটানোর প্ল্যান রয়েছে আপনার জানতে চাইলে আদিত্য বলেন, এ বছর ১৪ ফ্রেব্রুয়ারি আমি ক্যাটরিনার সঙ্গে এবং ফিতুরের গ্র্যান্ড সাকসেসের সঙ্গেই কাটাতে চাই।
এবেলার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম