শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৪:০৮

নয়া সমস্যায় 'বাহুবলী ২'!

নয়া সমস্যায় 'বাহুবলী ২'!

বিনোদন ডেস্ক : প্রথমে জানা গিয়েছিল, এ বছরে আর মুক্তিই পাবে না 'বাহুবলী ২'। তার পর যা খবর এল, তাতে করে মাথা চাড়া দিচ্ছে অনেক প্রশ্ন আদৌ ছবিটা তৈরি হবে তো? আসলে সম্প্রতি একটি দৃশ্যের শুটিং নিয়ে আইনি সমস্যায় জড়িয়েছে 'বাহুবলী ২'। একটি হাতিকে নিয়ে ত্রিশূরে শুটিং করায় রেগে গিয়েছেন পশুপ্রেমীরা। ত্রিশূরের হেরিটেজ অ্যানিমাল টাস্ক ফোর্স এর মধ্যে একটা বেশ গরম চিঠিও পাঠিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

টাস্ক ফোর্সের সেক্রেটারি ভি কে ভেঙ্কটাচলম-এর বক্তব্য, অনেক রােদের মধ্যে হাতিটাকে দাঁড় করিয়ে শুটিং করানো হয়। মূলত এই অবোলা প্রাণীটার উপর অত্যাচারই করা হয়েছে। এমনকি, এর জন্য ভারতের অাযানিমাল ওয়েলফেয়ার বোর্ডের কাছ থেকে কোনো প্রকার অনুমতিও নেয়নি টিম বাহুবলী। ফলে, এমনিতেই আইন ভেঙেছেন তারা। তার উপর জানা গিয়েছে, শুটিং চলাকালীন চিরাক্কল কালিদাসন নামের হাতিটাকে দু-একবার অঙ্কুশ দিয়ে খোঁচাও দিয়েছেন তার প্ররিচালক। ফলে, সব দিক থেকেই অসহায় পশুর উপর অত্যাচার চালিয়েছেন তারা! তবে এখন দেখার বিষয়, কি ভাবে এই আইনি ঝামেলা থেকে মুক্তি পায় বাহুবলীর টিম!
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে