বিনোদন ডেস্ক : মেয়েদের পোশাক পরা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন খুবই জরুরী। মেয়েদের সেরকম পোশাক পরা উচিত, যেগুলি তাদের পছন্দ। মেয়েদের পোশাকের দৈর্ঘ্যের ওপর তাদের সম্মান নির্ভর করে না।
এমন অভিমত ব্যাক্ত করেছেন বলিউডের ডার্টিপিকচারখ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। ‘ইউথ ফর ইউনিটি’ নামে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ওই অভিমত ব্যক্ত করেন।
বিদ্যা আরও বলেছেন, এর থেকেও বেশি প্রয়োজন মেয়েদেরও নিজের পায়ে দাঁড়ানো। পুরুষদের মতোই স্বনির্ভর হওয়া। নারী ও পুরুষদের মধ্যে কোনও বিভেদ থাকা উচিত নয়।
তিনি বলেন, সমস্ত ক্ষেত্রে মহিলাদের সাফল্যে তিনি গর্বিত।
বিদ্যা আরও বলেন, ইভ-টিজিং বা এইধরনের কোনও অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে মেয়েদের উচিত নির্ভয়ে রুখে দাঁড়ানো। বর্তমানে সর্বত্রই ইভটিজিংয়ের শিকার হতে হয় মেয়েদের। কোথাও বেশি, কোথাও কম। মেয়েদের উচিত এ ব্যাপারে কঠোর হওয়া।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন