বিনোদন ডেস্ক : মাত্র দুই সপ্তাহে পরীমনিকে দেখেছেন ১০ লাখেরও বেশি মানুষ! গেলো দুই সপ্তাহ আগে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’ ছবিটির গান ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। আর এই অল্প সময়ের মধ্যে পরীমনিকে দেখে নিয়েছেন ওই সংখ্যক মানুষ।
এই ছবিতে পরীমণির বিপরীতে আছেন শাহরিয়াজ। তাদের জুটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। গত বছরটা সত্যিই ভাল গিয়েছে পরীমণির। ‘পাগলা দিওয়ানা’ ছাড়াও পরীমণি অভিনীত ‘ভালবাসা সীমাহীন’, আরও ভালবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’ এবং ‘মহুয়া সুন্দরী’ মুক্তি পেয়েছে ২০১৫তে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন