বিনোদন ডেস্ক : বাংলাদেশের আলোচিত সঙ্গীতশিল্পী পড়শি এবার নতুন এক নেশাতে মজেছেন। আসলে নেশা ঠিক না। তিনি রঙ-তুলির প্রেমে মজেছেন। আকঁছেন দারুণ দারুণ সব ছবি। কিন্তু ছবি আঁকার এত সময় কোথায় পান?
পড়শি জানিয়েছেন, তিনি অবস পেলেই রঙ-তুলি নিয়ে ছবি আঁকায় মজে যান। নিজের মতো করেই এঁকে ফেলেন ছবি। তবে মজার বিষয় হচ্ছে, মেজাজ খারাপ হলেও পড়শি কিন্তু ছবি আঁকতে বসে যান! আর ছবি আঁকার পরই নাকি তার মন-মেজাজ ভালো হয়ে যায়।
পড়শি বলেন, প্রতিদিনেই রাতের বেলা কিছু না কিছু আঁকিই। একদিন পেইন্ট না করলে এখন ভালো লাগেনা।
নির্দিষ্ট কোন থিম নিয়ে আঁকেন না তিনি। যখন যা মাথায় আসে তাই আঁকেন। লাইফস্টাইল থেকে ন্যাচার-সবই উঠে আসে তার চিত্রে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন