বিনোদন ডেস্ক : ফ্যাশন দুনিয়ায় চমকে দিল ছোট্ট সেই মেয়েটি। ১২ লাখ ইনস্টাগ্রাম ফলোয়ার, ৪ লাখ ফেসবুক ফ্যান। এই পরিসংখ্যান কোনো সেলিব্রেটির নয়, দশ বছরের একটি ছোট্ট মেয়ের।
তাকে নিয়ে এ মুহূর্তে তোলপাড় ফ্যাশন দুনিয়ায়। ফ্যাশন দুনিয়ার যে খবর চমকে দিয়েছে সবাইকে তা হলো এই একরত্তি মেয়ের পকেটে এখন বিশ্বের অন্যতম বিখ্যাত মডেল এজেন্সি ‘এল এ মডেলস’ এর কন্ট্র্যাক্ট।
এই কন্ট্র্যাক্টে ছোট্ট ‘সগপার মডেল’-এর গায়ে থাকবে ‘দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড’-এর তকমা।
সাবেক রুশ ফুটবলার রুশলান পিমেনভের মেয়ে ক্রিস্টিনা পিমেনভের কাছে মডেলিং কোনো নতুন বিষয় নয়। তিন বছর বয়স থেকেই শুরু হয় তার ‘ক্যাট ওয়াক’।
এরই মধ্যে ক্রিস্টিনা জায়গা করে নিয়েছে ‘ভোগ’-আর কভার পেজে। এইটুকু বয়সেই খ্যাতির অনেকটা শিখরে পৌঁছে গেছে ক্রিস্টিনা। কিন্তু খ্যাতি থাকলেই থাকবে সমালোচনা।
ছোট বলে তার থেকে বাদ পড়েনি সে। অনেকেই মনে করছেন, এইটুকু বাচ্চাকে যে ধরনের উত্তেজক পোশাক পরানো হয় তা সৌন্দর্যকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়। এ জন্য অবশ্য সমালোচকরা দায়ী করছেন তার মাকে।
তাদের মতে, প্রচার ও টাকা পয়সার জন্য ছোট্ট ক্রিস্টিনার সৌন্দর্যকে অন্যভাবে ব্যবহার করছেন ওর বাবা-মা। একথা অস্বীকার করে ক্রিস্টিনার মা, সাবেক মডেল গিলকেরিয়া বলেছেন, এইটুকু বাচ্চার খোলা পা দেখে যারা এমনটা ভাবেন তারা বিকৃত মনের মানুষ।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম