বিনোদন ডেস্ক : কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে বলিউড সিনেমা ‘ফিতুর’। এই সিনেমাতে অভিনয় করেছেন ক্যারিনা কাইফ এবং আদিত্য রায় কাপুর। এই ছিবিটির এমন একটু দৃশ্যে অনেক ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে এই জুটিকে। তা আবার তিরিশ সেকেন্ড বা এক মিনিট নয়। পুরো চার মিনিট ধরে একই অবস্থায় ছিলেন তারা! আর এমন দৃশ্যতেই বলিউডের বিপত্তি।
কিছুদিন আগে জেমস বন্ডের এমন দৃশ্যে কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। আর সেখানে দাঁড়িয়ে এমন দৃশ্য নিয়ে কি মুক্তি পাবে ‘ফিতুর’? আশঙ্কায় রয়েছেন ক্যাটরিনার ভক্তরা। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা-আদিত্যকে। ফিল্মের গান ইতিমধ্যে সুপার ডুপার হিট। কিন্তু তার থেকেও বোধহয় বেশি হিট আদিত্য-ক্যাটের সেই দৃশ্য। তবে যদি এই দৃশ্যে কাঁচি না চালায় সেন্সর তাহলে আর কোনো কথাই নেই।
১২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ফিতুর’। ইতিমধ্যে ‘পশমিনা’ গানে ক্যাটের নাচ। ৫৫ লাখের ক্যাটের লাল চুল নিয়ে পেজ থ্রি-এর হট লিস্টে রয়েছে ‘ফিতুর’। এর মধ্যে চার মিনিটের ক্যাটরিনা-আদিত্যের এম দৃশ্য ‘ফিতুর’-এর ইউ এস পি বাড়িয়ে দিল আরো কয়েক গুণ।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই