সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৪:২৯

ছেলে আব্রাম না বাবা শাহরুখ, কে বড় তারকা?

ছেলে আব্রাম না বাবা শাহরুখ, কে বড় তারকা?

বিনোদন ডেস্ক : ছোট ছেলে আব্রামকে খুব ভালোবাসেন বলিউড বাদশা শাহরুখ খান। সময় সুযোগ হলেই বাপ-বেটা মজে যান খেলনা-পাতি নিয়ে। আর আব্রামের জন্যও তিনি দুই হাত ভরে খেলনা কিনে নিয়ে আসেন।

এদিকে বর্তমানের শাহরুখ তার নতুন ছবি রইস নিয়ে ব্যস্ত আছেন। তিনি ছবির শুটিং এর জন্য ছেলে আব্রামকে সাথে নিয়ে গুজরাটের ভূজে অবস্থান করছেন। সেখানে আব্রামকে একটি শপিংমলে খেলনা কিনতে গিয়ে মহা-বিপত্তিতে পড়েছেন বলিউডের এই বাদশা।

জানা গেছে, আব্রামের জন্য শুটিং স্পট থেকে সোজা গিয়েছিলেন শপিংমলে খেলনা কিনতে। আর সেখানে যাওয়ার পর শপিংমলে চারদিকে চাওড় হয়ে যায় আব্রামসহ শাহরুখের পৌঁছানোর খবর। আর যায় কোথায়, শপিংমলের চারপাশে লোকে লোকারণ্য হয়ে যায় শাহরুখ ও তার পুত্র আব্রামকে দেখার জন্য।

এমন অবস্থার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না শাহরুখ ও তার সাথের কেউই! ভেবেছিলেন চুপিসারে এসে খেলনা কিনে চলে যাবেন। কিন্তু হাজার হাজার মানুষের সমাগম দেখে ভড়কে যায় শাহরুখের কোলে থাকা আব্রাম। সে এসময় কিছুই বুঝতে না পারলেও চারদিকে থেকে নাকি আব্রামের নাম বলছিল ঘিরে থাকা দর্শকেরা। এই বয়সেই নিজের ছেলের এমন ভক্তকূল দেখে নাকি রীতিমত ভিমড়ি খান শাহরুখ!

এরপর শপিংমল থেকে দেহরক্ষী এবং মলের সিকিউরিটি গার্ডের সহযোগিতায় কোনোমত বের হয়ে সোজা গাড়ি করে হোটেলে ফিরে যান শাহরুখ ও আব্রাম!
8 ফেব্রুয়ারি, 2016/এমটিনিউজ24/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে