বিনোদন ডেস্ক : বলিউডজুড়ে জোর গুঞ্জন চলছে কারিমা কাপুরের সাথে সঞ্জয় কাপুরের বিবাহ বিচ্ছেদ। বিচ্ছেদ নিয়ে কারিশমা কাপুরের বিরুদ্ধে সঞ্জয় কাপুর বলেছিলেন, ‘কারিশমা তাকে টাকার জন্য বিয়ে করেছেন’।
এদিকে বিচ্ছেদ আসন্ন আর সঞ্জয় কাপুরের বিষোদগার নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ কারিশমা কাপুর। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হনি নি।
শনিবার নিকা ডট কম ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস-এ অংশ নেন তিনি। সে সময় তার কাছে বিবাহ বিচ্ছেদ নিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু প্রশ্ন শেষ হওয়ার আগেই প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে কারিশমা বলেন, ‘এ ব্যাপারে নো কমেন্টস। ধন্যবাদ।’
এর আগে সঞ্জয় কাপুর বলেছেন, কারিশমা কেবল পুত্রবধূ ও স্ত্রী হিসেবেই ব্যর্থ নন, মা হিসেবেও ব্যর্থ বলে অভিযোগ করেন সঞ্জয়। তার অভিযোগ, পিতিা হাসেবে তার সন্তানদের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না।
তবে কারিশমার আইনজীবীদের দাবি, সঞ্জয় মিথ্যে গল্প তৈরি করে সবার কাছে তা ছড়াচ্ছেন। আর এর মধ্য দিয়ে সঞ্জয় বাচ্চাদের ক্ষতি করছেন। আদালতে এ বিষয়গুলো তোলা হবে বলেও জানান তারা।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন