বিনোদন ডেস্ক : কলকাতায় ‘ঈগলের চোখ’ শিরোনামে নতুন একটি ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে তৈরি এ ছবিটি পরিচালনা করবেন অরিন্দম শীল। এতে জয়াকে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে।
ছবিটির দৃশ্যধারণের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। তবে জয়া ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শুটিং শুরু করতে চলেছেন গোয়েন্দা সিক্যুয়েলের দ্বিতীয় এ কাহিনীতে।
ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবির প্রধান এক চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে।
এতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন