বিনোদন ডেস্ক : ‘ক্লিন ঢাকা কনসার্ট’ মাতাবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তার সঙ্গে থাকছেন বলিউডের গায়ক জাভেদ আলী ও কনিকা কাপুর। অংশ নেবেন বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিলসহ অন্য তারকারা।
আগামী ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ কনসার্ট হবে। এদিন বিকেল ৩টা থেকে স্টেডিয়ামের গেট খোলা থাকবে। মূল কনসার্ট শুরু হবে মাগরিবের নামাজের পর। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।
টিকিট পাওয়া যাচ্ছে ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন, প্রিন্স বেকারি, আপন জুয়েলার্স, লাবাম্বা, চাপ সামলাও, ফখরুদ্দিন রেস্তোরাঁ, পিবিএসের সব শাখায়। বেইলি রোডের ব্যামবো ক্যাসেল, ক্যাপিটাল, স্কাইলার্ক এবং গোল্ডেন ফুডেও পাওয়া যাবে।
টিকিট পাওয়া যাচ্ছে উত্তরার ট্রাস্ট ফ্যামিলি নিডস, ট্যাকো ইন; পুরান ঢাকার হোটেল আল রাজ্জাক ও বিউটি লাচ্ছি; গুলশানের জারা এবং নেহা; বসুন্ধরা সিটির সোগো এবং ট্যাকো বেল; খিলগাঁও এবং ধানমন্ডির আল-ফ্রেসকো; গ্রামীণ সুইটমিট অ্যান্ড বেকারির মতিঝিল এবং বাইতুল মোকাররম শাখা; বনানীর লাবিস্ট্রো; পূর্বাচল হাইওয়ের বাজ-৩০০, আপন কফি ঘর তালতলা শাখা; খিলাগাঁওয়ের টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে এবং আহামেদ বার্গার লক্ষ্মীবাজার শাখায়। নারায়ণগঞ্জের আড্ডা, মেলা ফুড ভিলেজ ও সূচিপত্রে এবং ট্টগ্রামের এভালন, নওয়াবীতে পাওয়া যাচ্ছে।
এছাড়া অনলাইনে সহজ ডটকম থেকেও টিকিট পাওয়া যাচ্ছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ। প্রধান পৃষ্ঠপোষক আরএফএল ওয়েস্ট বিন।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম