সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩২:৫১

জনতার হাতে ঘেরাও শাহরুখপুত্র আবরাম!

জনতার হাতে ঘেরাও শাহরুখপুত্র আবরাম!

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাদের দেখলে ভক্ত অনুরাগীদের ভিড় তো সবসময়ই লেগে থাকে। হঠাৎ তাদেরকে হাতের নাগালে পেলে জনতার উচ্ছ্বাস লাগাম ছাড়া হয়ে যায় এবং তাদের সাথে সেলফি তোলার হিড়ি পড়ে যায়। ঠিক তেমনি হলো এবার বলিউড কিং শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খানকে নিয়ে। আর এবার ছোট্ট আবরামও হাড়ে হাড়ে টের পেলো তার বাবার জনপ্রিয়তা।

বর্তমানে গুজরাটের ভুজে ‘রইস’ সিনেমাটির শ্যুটিং করছেন বলিউড কিং শাহরুখ খান। শ্যুটিংয়ের এক ফাঁকে শাহরুখ তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি খেলনার দোকানে গিয়েছিলেন। আর তখনি ঘটে এই বিপত্তি। কিন্তু এর ফল যে এমন হতে পারে, তা বোধহয় বুঝতে পারেননি বলিউড কিং।

শাহরুখের উপস্থিতি জেনে মুহূর্তের মধ্যেই ভিড় জমেতে থাকে ওই খেলনার দোকানে। অনুরাগীদের ভিড়ে কার্যত বন্দী হয়ে যান শাহরুখ এবং আবরাম। এরফলে সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয় ছোট আবরামকে। শেষপর্যন্ত এসকর্ট করে শাহরুখ ও তার ছেলেকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হয় পুলিশকে।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে