সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১২:৪৫

এবারের অস্কার থেকে কেউ খালি হাতে ফিরবে না

এবারের অস্কার থেকে কেউ খালি হাতে ফিরবে না

বিনোদন ডেস্ক : ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু..’- আর মাত্র ক’টাদিনের অপেক্ষা৷ তারপরই শোনা যাবে এই কথা৷ অস্কারের মঞ্চ ভরে উঠবে প্রতিভা আর নক্ষত্রের আলোয়৷ কিন্তু শুরুর আগে থেকেই চমক দেয়া শুরু হয়ে গিয়েছে৷ শোনা যাচ্ছে, এ বছরের অস্কারেও কেউ খালি হাতে ফিরবেন না৷ নমিনেটেড অথচ যারা পুরস্কার পেলেন না তাদের জন্যও থাকছে পুরস্কার৷ আর সে পুরস্কারের ব্যাগে মহিলাদের জন্য থাকছে বিশেষ কিছু ব্যাবহার সামগ্রী৷

অস্কার যারা পেলেন না তাদের খালি হাতে ফেরাটাই সাভাবিক৷ তবে যারা অস্কার পাবেন না, তাদের জন্য থাকে এক বিশেষ উপহারের ব্যাগ৷ তাতে এবার যেমন থাকছে ইজরায়েল ট্রিপের টিকিট, তেমন অন্যান্য নানাকিছু সঙ্গে থাকছে ব্যবহারের কিছু জিনিসও৷ তবে এর মধ্যে বিশেষ কিছু পুরস্কার থাকবে শুধু মহিলাদের জন্যই৷

যদিও এই গিফট ব্যাগ ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’-এর দেয়া নয়৷ অ্যাকাডেমি পুরস্কার কর্তৃপক্ষ শুধু বিজেতাকে ট্রফিই দেবেন৷ কিন্তু অস্কারের অন্যান্য স্পনসররা এই ব্যাগ তুলে দেন বাকি সকলের হাতে৷ আর তাতেই মজা করে রাখা হয়েছে এমন উপহার৷ ‘আসলে যাদের হাতে এ ব্যাগ তুলে দেয়া হবে তাদের টাকার দরকারটা বড় নয়৷ এই গিফট ব্যাগে তাই এমন এমন জিনিস রাখা হচ্ছে, যাতে গিফট পাওয়ার মজাটা থাকে৷

গতবারে ব্যাগে ছিল লাইফস্টাইল মেকওভার প্যাকেজ৷ এবার তার জায়গা নিয়েছে বিশেষ কিছু সামগ্রী৷ তা হাতে পেয়ে মহিলাদের কি প্রতিক্রিয়া হয় তাইই দেখার বিষয়৷ এই মাসের একেবারে শেষদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারী বসবে ৮৮ তম অস্কারের আসর৷

উল্লেখ্য, মহিলাদের জন্য পুরস্কারের ব্যাগের সেই সামগ্রীর কথা জানা গেলেও অশ্লীল হওয়ায় আমারা তা প্রকাশ করা সম্ভব হলো না।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে