সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৮:২৭

সোনাক্ষি-জনদের চীনে প্রবেশ নিষেধ!

সোনাক্ষি-জনদের চীনে প্রবেশ নিষেধ!

বিনোদন ডেস্ক : ‘ফোর্স ২’ ছবির জন্য রিয়েল লোকেশনেই শুট করার পরিকল্পনা নিয়েছিলেন প্রযোজক বিপুল শাহ৷ কিন্তু তার সে আশা আপাতত অধরাই থাকছে৷ বুদাপেস্টের পর, চীনে শুটিংয়ের অনুমতি চাওয়া হয়েছিল৷ কিন্তু ছবির বিষয়বস্তুতে র-এর কার্যকলাপ আছে শুনে জন, সোনাক্ষীদের না বলে দিল চীন৷

সালের ছবি ‘ফোর্স’ ছবির সিকুয়েল এটি৷ ছবিতে দেশের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের কার্যকলাপ আছে৷ ইতোমধ্যেই বুদাপেস্টে ছবির অনেক বড় অংশের শুটিং হয়েছে৷ কিন্তু চীনের দরজায় গিয়ে হতাশ হতে হল প্রযোজককে৷ মিলল না শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি৷ র-এর কাজে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এই আশঙ্কাতেই অনুমতি দিতে চাইছে না চীন সরকার৷ যদিও এখনো আশা ছাড়ছেন না প্রযোজক৷ বিপুল শাহ জানিয়েছেন, ‘আমরা শেষ চেষ্টা চালাচ্ছি৷ যদিও শেষমেশ চীনের সরকার রাজি হবে বলে মনে হয় না৷ সেক্ষেত্রে বিকল্প লোকেশনেরও খোঁজ চলছে৷’

এর আগে সৌন্দর্য প্রতিযোগিতাতেও এক প্রতিযোগীকে ভিসা দিতে নারাজ ছিল চীন৷ এরপর ভারতীয় ছবিকেও শুটিংয়ের অনুমতি দিল না৷ ছবিতে ভাবমূর্তি কি হবে, সে তো পরের কথা, এই ঘটনায় চীনের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছে বলে মনে করা হচ্ছে৷
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে