বিনোদন ডেস্ক : অস্কার জয়ী সিনেমা 'লাইফ অফ পাই' খ্যাত অভিনেতা সূরজ শর্মাকে এবার দেখা যাবে বলিউডের ছবিতে। অানুশকা শর্মার প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মসের' ব্যানারে অভিনয় করবেন সূরজ। সিনেমার নাম 'ফিল্লাউরি'। এপ্রিলে পঞ্জাবে এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালন করবেন 'চক দে ইন্ডিয়া'র সহযোগী পরিচালক আনশাই লাল। সিনেমার চিত্রনাট্য পড়ার পরই কাজ করার আগ্রহ প্রকাশ করেন সূরয। প্রযোজক অানুশকারও প্রথম পছন্দ ছিলেন তিনিই।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের প্রথম বর্ষের ছাত্র সূরজ পড়ার ফাঁকে সুযোগ পান অ্যাং লি-র লাইফ অফ পাই সিনেমায়। সিনেমায় মাঝ সমুদ্রে এক রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ডুবন্ত নৌকায় বসবাস করে দুনিয়া কাঁপিয়ে দেন সূরজ। এবার বলিউডের ঢেউ সামলানোর পালা ২২ বছর বয়সের দিল্লির এই যুবকের।
৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই