বিনোদন ডেস্ক : ৪ বছর ৩ মাস ১৪ দিন। শেষ পর্যন্ত, জেল থেকে মুক্তি পেলেন সঞ্জয় দত্ত। মুম্বই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে দোষী সাবস্ত হওয়ার পর জেলে যেতে হয় সঞ্জয়কে। প্রায় সাড়ে ৪ বছর জেলে থাকার পর অবশেষে বৃহস্পতিবার সকালে মুক্তি পেলেন সঞ্জয়।
সঞ্জয় দত্তকে জেল গেট থেকে আনতে যান তার স্ত্রী মান্যতা ও পরিবারের অন্যান্যরা। এসময় তার অনেক ভক্ত ও অনুরাগিরাও সেখানে উপস্থিত ছিলেন। এখান থেকে তিনি সোজা মুম্বাই চলে যাবেন। সেখানে তিনি তার মা বিশিষ্ট অভিনেত্রী নার্গিসের কবরে কিছুটা সময় কাটাবেন। এরপর তিনি সেখান সোজা বাড়ি ফিরবেন।
উল্লেখ্য, গত বছর সঞ্জয়ের আগাম মুক্তির খবর ছড়াতেই বিতর্ক শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদ সাজার পরই জেল থেকে ছাড়া পাচ্ছেন এই সুপারস্টার। ওদিকে সঞ্জয়ের জীবন নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। সেখানে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর, স্ত্রী মান্যতার ভূমিকায় কঙ্গনা।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন