বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৭:৪৩

জেল থেকে মুক্ত সঞ্জয় কি করবেন আজ সারাদিন?

জেল থেকে মুক্ত সঞ্জয় কি করবেন আজ সারাদিন?

বিনোদন ডেস্ক : বলিউডের খলনায়কখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত জেল থেকে মুক্তি পেয়েছেন। আজ সকহাল সাড়ে আটটা নাগাদ তিনি পুণের ইয়েরওয়াড়া জেল থেকে বেরিয় গাড়িতে করে সোজা বিমানবন্দরে পৌঁছান।

কাঁধে ঝোলানো ব্যাগ, বাঁ হাতে বুকের কাছে ধরা ফাইল ধরা অবস্থায় জেল থেকে বের হয়ে আসেন সঞ্জয় দত্ত। জেলের বাইরে এসে তিনি জেলের দিকে ঘুরে মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করলেন প্রথমে। তার পরে সোজা হয়ে স্যালুটও করেন।

সূত্রের খবর অনুযায়ী, সেখান থেকে চার্টাড বিমানে করে মুম্বই গিয়ে প্রথমেই সিদ্ধিবিনায়ক মন্দির হয়ে মায়ের সমাধিস্থলে যাবেন সঞ্জয়। তারপরে বাড়ি ফিরবেন তিনি। মুক্তির সময় থেকেই তার সঙ্গে রয়েছেন পরিচালক রাজকুমার হিরানি।

মুম্বাই বিমানবন্দরে ছোট্ট প্রতিক্রিয়াতে পাশে থাকার জন্যে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন মুন্নাভাই। ভাল আচরণের জন্য নির্দিষ্ট মেয়াদের ১০৫ দিন আগেই মুক্তি পেলেন অস্ত্র আইনে দোষী সাব্যস্ত সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বিকালেই সাংবাদিক সম্মেলন করবেন তিনি।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে