বিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোনের বয়ফ্রেন্ড রণবীর সিং আর সোনাক্ষী সিনহা খুব ভালো বন্ধু। তাই বলে কি তিনি দীপিকার প্রতি ঈর্ষান্বিত? সম্প্রতি সোনাক্ষী সিনহার একটি মন্তব্যের পর এমনই প্রশ্ন দেখা দিয়েছে বলিউডে।
জানা গেছে, বলিউডের হলিউড কানেকশন নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন সোনাক্ষী সিনহা। তবে বলিউড অভিনেত্রীদের কথা উঠলেই ইন্ডাস্ট্রিতে সকলে দীপিকা আর প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলেন। দু'জনেই হলিউডের ছবিতে কাজ করছেন। দু'জনেরই 'ফিউব্যাক' বেশ ভালো। কিন্তু সোনাক্ষী এই সুরে সুর মেলাতে রাজি নন। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে বক্তব্য পেশ করেছেন, তাতে প্রিয়াঙ্কার প্রশংসা করলেও, দীপিকার 'সাফল্য' কার্যত উপেক্ষাই করেছেন তিনি।
সোনাক্ষীর বক্তব্য, 'ভারতীয় অভিনেতাদের জন্য পশ্চিমে খুব ভালো কাজের অফার রয়েছে বলে আমি মনে করি না। এখানকার খুব বেশি লোক হলিউডে গিয়ে বাধা কাটাতে পেরেছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে। সেই ব্যতিক্রমটা হল প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে গিয়ে ওই একমাত্র দারুণ কাজ করছে। কিন্ত্ত ওর মতো আর কেউ এতটা সফল হয়নি।'
এদিকে, দীপিকার কথা একেবারে উল্লেখ না করাতে ইন্ডাস্ট্রির অনেকেই অবাক। অনেকে আবার বলছেন, দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিং সোনাক্ষির ভালো বন্ধু। তাই বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে উচ্ছ্বসিত না হওয়ার নেপথ্যে কোনও বিশেষ কারণ আছে কি না, তা ভেবে দেখতে হবে।
২৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন