মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ১০:১২:৪১

ছেলের জন্য রুমির ভাঙা সংসার আবারও লেগেছে জোড়া

ছেলের জন্য রুমির ভাঙা সংসার আবারও লেগেছে জোড়া

বিনোদন ডেস্ক : ছেলের ভবিষ্যৎ চিন্তা করেই নিজেরা নিজেদের ভুল শুধরে নিয়ে আবারও নতুন করে সংসার শুরু করেছেন হার্টথ্রব সংগীতশিল্পী আরেফিন রুমি ও তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসা।

এদিকে কামরুন্নেসাকে পাঠানো তালাকনামাও প্রত্যাহার করে নিয়েছেন রুমি। গত ৩১ জানুয়ারি কামরুন্নেসাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন আরেফিন রুমি। তবে তা এক মাস হওয়ার আগেই প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুক্রবার থেকে তারা এক সাথে বসবাস করা শুরু করেছেন।

রুমি জানান, ইতোমধ্যে তালাকনামা প্রত্যাহার করে নিয়েছি। সবার দোয়ায় আমাদের সংসার জোড়া লেগেছে। গত শুক্রবার থেকে আমরা আবার নতুনভাবে সংসার জীবন শুরু করেছি।

রুমি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, সংসার জীবনে ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা দু’জনে নিজেদের ভুল শুধরে নিয়ে নতুন করে জীবন শুরু করেছি। যেটা বুঝলাম নিজেদের অভিমান জমিয়ে লাভ নেই। ছেলের ভবিষ্যত পরিকল্পনা করেই আমরা এগোচ্ছি।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে