বিনোদন ডেস্ক : প্রথম বারের মত অস্কার ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি গিয়েছেন সেখানে। করেছেন সঞ্চালনা। আর তিনি তার রূপের মাধুরীতে জয়ও করেছেন আস্কারে আগত বিশ্বজয়ী সব তারকাদের। পড়েছিলেন সাদা গাউন।
তবে জানেন কি, অস্কারে প্রিয়াঙ্কা যে সাদা গাউনটি পড়েছিলেন আর তার সাথে কানের ধুল আর আংটির মূল্য কত? ধারণা করতে পারেন? ভেবে দেখুন তো, কত হবে? পারলেন না তো! তাহলে শুনুন। প্রিয়াঙ্কার সেই সাদা গাউন ও অন্যান্য অলংকারের মূল্য ৬২ কোটি টাকা! অবাক হচ্ছেন? হতেই পারেন। তবে এটাই সত্যি।
লেবানিজ ডিজাইনার জুহায়ের মুরাদের ডিজাইন করা পোশাক পরে অস্কারের ৮৮তম আসরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার সই পোশাক, কানের দুল থেকে শুরু করে হাতের আংটি সবমিলিয়ে তার শরীরে ছিল ৮ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক। বাংলাদেশি টাকায় যা ৬২ কোটি টাকারও বেশি।
সাদা রংয়ের শিয়ার নামের এই পোশাকটি অস্কার আসরে বেশ পরিচিত হলেও প্রিয়াঙ্কা ঠিকই মাত করেছেন। ‘দ্য ন্যাকেড ড্রেস’ নামে পরিচিত এই পোশাকের সঙ্গে কানে ও হাতের আঙুলে শোভা পেয়েছে হীরার গয়না।
এর মাঝে কনুই আঙুলের আংটি পুরো দশ ক্যারেটের এবং এর মূল্য সাড়ে আট লাখ ডলার বা ৬ কোটি ৬৬ লাখ টাকা। আরেকটি আঙুলে পড়েন আট ক্যারেট হীরের আংটি, যার মূল্য ৩ লাখ ডলার অর্থাৎ ২ কোটি ৩৫ লাখেরও বেশি টাকা।
এছাড়া তার কানের দুল ছিল ৫০ ক্যারেট হীরের যার মূল্য ৩ দশমিক ২ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য ২৫ কোটিরও বেশি। হাতের আরেকটি আংটির মূল্য ছিল ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার। তথা সব মিলিয়ে তার পোশাকের মূল্য ছিল ৬২ কোটি টাকা।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন