বিনোদন ডেস্ক : শেষ ২০০৯ সালে বেরিয়েছিল নগর বাউলখ্যাত জেমস্ এর একক অ্যালবাম ‘কাল যমুনা’। এরপর দীর্ঘ ৭ বছর বিরতী দিয়ে আবারও একক অ্যালবাম নিয়ে আসছেন দেশের অত্যন্ত জনপ্রিয় এই তারকাশিল্পী।
জেমস্ তার নতুন অ্যালবাম নিয়ে বেশ সিরিয়াস। এবারের অ্যালবামে মোট আটটি গান থাকবে। গানগুলোর কথা ও সুর করা হচ্ছে। এ জন্য জেমস তার নিজস্ব স্টুডিওতে নিয়মিক সময়ও দিচ্ছেন।
তবে জেমস জানিয়েছন, নতুন গান করার সিদ্ধান্ত চূড়ান্ত। তবে কী থাকবে, তা এখনো জানি না। সবকিছুই প্রাথমিক পর্যায়ে আছে। গান যে করছি, এটাই শুধু জানি।’
গত সাত বছর তিনি নতুন কোন অ্যালবাম না করলেও হিন্দি আর বাংলা ছবির গান সহ দেশ বিদেশে স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলেন। এরমধ্যে হিন্দি ছবির গান তাকে এনে দিয়েছে অন্য মাত্রার জনপ্রিয়তা। আর বাংলাদেশে তিনি পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
২৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’। এবার সেরা গায়কের পুরস্কার পাচ্ছেন তিনি। ছবির নাম দেশা দ্য লিডার আর গানটির প্রথম দুটি লাইন হলো ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি শকুন আর হায়েনার দল/ সংগ্রামে সংগ্রামে রুখে দাঁড়াতেই হবে সাহস বুকে অবিচল’। সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন