বিনোদন ডেস্ক : আজ ৭ মার্চ সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে মহরত হবে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র। এতে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে তিনি মহরত শেষে আবারও ফিরে যাবেন কলকাতায়।
‘শিকারী’ ছবিতে শ্রাবন্তীর নায়ক ঢাকাই ছবির কিং শাকিব খান। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
জাজ’র কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় ছবিটির শ্যুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশেও এর শ্যুটিং হওয়ার কথা রয়েছে।
‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন