সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ১২:১৮:৪৬

সঞ্জয় সালমানের বন্ধুত্বে ফাটল, কি হলো হঠাৎ?

সঞ্জয় সালমানের বন্ধুত্বে ফাটল, কি হলো হঠাৎ?

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্ত আর সালমান খানের বন্ধুত্বের মধ্যে নাকি ফাটল ধরেছে! এমন গুঞ্জন এখন জোর চর্চা হচ্ছে বলিউডজুড়ে। অথচ এই দুই সুপারস্টারের বন্ধুত্ব ছিল সব থেকে মজবুত। তাহলে হঠাৎ করে কি হলোও, যে সম্পর্কে চির ধরছে?

এদিকে সঞ্জয় দত্তের জেল থেকে মুক্তির পর সালমান খান খুব খুশি হয়েছিলেন। এমনকি সালমানের ফার্মহাউজ পানভেল-এ অবকাশ যাপনে যাবেন সঞ্জু। আর এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা! যা নিয়ে হতাশ তাদের ভক্ত অনুরাগিরাও।

জানা গেছে, সম্প্রতি ভারতের ব্যবসায়ী কিশোর বাজাজের মেয়ে কৃষ্ণা বাজাজের বিয়েতে হাজির হয়েছিলেন সালমান খান এবং সঞ্জয় দত্ত দুজনই। কিন্তু সঞ্জয়ের সঙ্গে দেখা করেননি সালমান খান।

অন্যদিকে গত ২৫ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পেয়ে বলিউডের বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছিলেন সঞ্জয়। সেখানেও নাকি হাজির হননি সালমান খান।

শোনা যাচ্ছে সালমানের সঙ্গে সঞ্জয়ের বন্ধুত্বে ফাটল ধরেছে নাকি রণবীর কাপুরের কারণে। সঞ্জয়ের জীবনী নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানি। সেখানে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।

কিন্তু তাদের বন্ধুত্বের মধ্যে রণবীর কাপুর কেন ফাটল ধরালো, কিভাবে? এমন প্রশ্নে উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, রণবীর সঞ্জেয়র বায়োপিকে অভিনয় করুক, এ বিষয়টি পছন্দ হয়নি সালমান খানের। কারণ যেদিন থেকে ক্যাটরিনার সঙ্গে রণবীরের প্রেমের কথা শোনা গেছে সেদিন থেকেই তার ওপর ক্ষেপেছেন সালমান।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে