বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০২:২২:৫৫

হ্যাঁ, আমি সিদ্ধার্থকে ভালোবাসি, স্বীকার করলেন আলিয়া

হ্যাঁ, আমি সিদ্ধার্থকে ভালোবাসি, স্বীকার করলেন আলিয়া

বিনোদন ডেস্ক : আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রার প্রেম নিয়ে বলিউডে জল ঘোলা কম হয়নি। তাদের প্রেম নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল এতদিন। কিন্তু প্রেম নিয়ে এ পর্যন্ত মুখ খুলেননি কেউ। তবে শেষমেশ প্রেম নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট।

আলিয়া সরাসরিই স্বীকার করে বললেন, সিদ্ধার্থ মালহোত্রার সাথে তার প্রেমটা সত্যি। যদিও বলিউডে ‘ওপেন সিক্রেট’ সিড-আলিয়ার সম্পর্ক। শুধু বাকি ছিল ঘোষণাটাই। এবার সে ঘোষণাটাই দিয়ে দিয়েছেন আলিয়া।

‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির প্রচারে গিয়ে সেটা তেমন স্বীকারোক্তিই দিয়েছেন আলিয়া। সিদ্ধার্থকে নিয়ে প্রশ্নের জবাবে এবার আর ‘পলিটিক্যালি কারেক্ট’ উত্তর দেননি নায়িকা।

আলিয়া বললেন, ‘এমনভাবে সকলে কথা বলছেন, যেন সদ্য খবরটা জানা গিয়েছে! হ্যাঁ, আমি ওকে (সিদ্ধার্থ) ভালবাসি। কোনও চাপ নেই। আর ওর সঙ্গে শ্যুটিং করার অভিজ্ঞতাটাও যথারীতি অসাধারণ’।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে