সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৫:৩১

অবশেষে কাকে বিয়ে করছেন রাশমিকা? গুঞ্জন সত্যি হচ্ছে!

অবশেষে কাকে বিয়ে করছেন রাশমিকা? গুঞ্জন সত্যি হচ্ছে!

বিনোদন ডেস্ক : বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ের গুঞ্জন কি তবে সত্যি হতে যাচ্ছে? দীর্ঘদিন ধরে এই জনপ্রিয় তারকা জুটির প্রেম নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। এবার সেই জল্পনা বাস্তবে রূপ নেওয়ার জোরালো ইঙ্গিত মিলছে রাজস্থানের উদয়পুর থেকে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে চার হাত এক হওয়ার কথা রয়েছে এই তারকা জুটির— এমন গুঞ্জনই এখন বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

ভিডিওতে দেখা যায়, রাজকীয় একটি প্রাসাদে লাল ভেলভেট, রঙিন ফুল ও নান্দনিক কারুকার্যে সাজানো হচ্ছে বিয়ের মণ্ডপ। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের ব্যস্ততা দেখে বোঝা যাচ্ছে, সেখানে বড় ধরনের আয়োজনের প্রস্তুতি চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে প্রাক-বিবাহের আনুষ্ঠানিকতা। রোববার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত ও ককটেল পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করার কথা রয়েছে বিজয় ও রাশমিকার।

পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকপ্রিয় হলেও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই গোপনীয়তা বজায় রেখেছেন এই দুই তারকা। প্রেমের গুঞ্জন নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি তারা।

তবে উদয়পুরের এই জমকালো আয়োজন কি সেই দীর্ঘদিনের গোপন সম্পর্ককে অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে— এ প্রশ্নই এখন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। সবাই অপেক্ষায় রয়েছেন আনুষ্ঠানিক ঘোষণার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে