বিনোদন ডেস্ক : এই তো কিছুদিন আগে অর্জুন কাপুরের রান্নার বেশ প্রশংসা করেছিলেন বলিউড বেগম কারিনা কাপুর খান। এমনকি অের্জুনের কাছে রান্নাটা যেন শিখে নেয় এমনটা তিনি সাইফ আলীকেও বলবেন বলে বলেছিলেন। অথচ হঠাৎ করে কি হলো! এখন অর্জুনের রান্না খেয়ে এতটাই বিরক্ত তিনি!
নানা। এটা আসলে বাস্তবে না। এ জুটির নতুন ছবি ‘কি এন্ড কা’ এর প্রমোশনে গিয়ে ছবিটির কিছুটা অংশ তুলে ধরেছেন তারা। আর সেখানেই দেখা গিয়েছে কারিনা কাপুর অর্জুন কাপুরের রান্না খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
কিন্তু তাদের অভিনীত ‘কি এন্ড কা’ সিনেমার কাহিনীটি এমন হলেও বাস্তবেও অর্জুনের রান্না খেয়ে সংক্ষুব্ধ কারিনা! আর তা বুঝিয়ে দিলেন গতকাল নারী দিবসে তাদের মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘কি এন্ড কা’-এর প্রমোশনে!
গতকাল নারী দিবসকে ‘কি এন্ড কা’ ছবির প্রচার প্রচারণার জন্য মুখ্যম সময় বলে বেছে নিয়েছিলেন নির্মাতা আর বাল্কি ও ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা কারিনা ও অর্জুন কাপুর। তাই গতকাল তারা ছবির প্রমোশনের জন্য সাংবাদিকদের ডেকে ছিলেন মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে! যেখানে সিনেমার মত প্রমোশনের অনুষ্ঠানে আগত অতিথিদের রান্না করে খাওয়ালেন অর্জুন!
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন