বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৪:১৬:৩০

অনেকদিন পর প্রকাশ্যে এলেন আমির খানের সেই স্ত্রী

অনেকদিন পর প্রকাশ্যে এলেন আমির খানের সেই স্ত্রী

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর মিডিয়ার সামনে এলেন বলিউড সুপারস্টার আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। ২০০২ সালে আমিরের সাথে তার বিচ্ছেদ হওয়ার পর এতদিন তিনি অনেকটা আড়ালেই ছিলেন।

তবে গতকাল নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও সঙ্গীতশিল্পী ফারহান আখতারের সঙ্গে দেখা গেল তাকে!

১৯৮৬ সালে অভিনেতা আমির খান বিয়ে করেছিলেন রীনা দত্তকে। ষোল বছর সংসার জীবনের ইতি টানেন তারা ২০০২ সালে।

গতকাল বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে একটি ইভেন্টে হাজির হয়েছিলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার। আর সেখানে গিয়ে হঠাৎ দেখা হয়ে যায় আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্তের সঙ্গে। বহুদিন পর দেখা দু’জনের দেখা। তাই জমিয়ে অনেকক্ষণ আড্ডা দিলেন ফারহান খান। একসঙ্গে ঘুরে ঘুরে দেখলেন নারী দিবসে শুধুমাত্র নারীদের আঁকা একটি চিত্র প্রদর্শনী।     
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে