বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৯:০২

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ

বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ নিজেই জানিয়েছেন তার সন্তান হওয়ার খবর।

কাজল আরেফিন অমির দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রটি দিয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান পলাশ। পর্দার সেই ব্যাচেলর ইমেজ ছাপিয়ে এবার বাস্তব জীবনেও গুরুদায়িত্ব এলো তার কাঁধে।

নিজের এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’
 
পলাশের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন অভিনন্দন জানাতে। মজার ছলে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনারে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটা দিনে বাবা হলেন আপনি।’ অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন পলাশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে