বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৭:০৫:০৬

গিনেস বুকে নাম উঠল সোনাক্ষীর

গিনেস বুকে নাম উঠল সোনাক্ষীর

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতায় ইতিমধ্যে বলিউডে নিজের অবস্থানটা বেশ পাকা করে নিয়েছেন দাবাং কন্যা সোনাক্ষী সিনহা। আর এবার তিনি তার নাম লেখালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে। বিশ্ব নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়। ঠিক হয়, মুম্বাইয়ের প্যালাডিয়ামে প্রায় কয়েক হাজার মহিলা একসঙ্গে বসে নেলপলিশ পরবেন।

‘মোস্ট পিপল পেন্টিং দেয়ার ফিঙ্গারনেলস্ সাইমলটেনিয়াসলি’ শীর্ষক ওই ইভেন্টে অংশ নেন সোনাক্ষীও। প্রতিযোগিতায় অন্যদের পিছনে ফেলে রেকর্ড গড়েন তিনি।

সাংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ছোটোবেলায় আমি অপেক্ষায় থাকতাম গিনেস বুকে কার নাম উঠছে তা জানার জন্য। ভাবতাম যদি আমার নামও উঠতো তাতে। বিশ্ব নারী দিবসের মতো বিশেষ দিনে আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আজ আমার অনেক ভালো লাগছে।’

মহিলাদের ক্ষমতায়ণ প্রসঙ্গে দাবাং নায়িকা বলেন, ‘বহু মহিলাই এখন নিজেদের ভাবনাচিন্তা নিয়ে সচেতন। এনিয়ে মুখও খুলছেন তারা।’ মহিলাদের ক্ষমতায়ণের জন্য এটাই সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি।

তার কথায়, ‘মহিলাদের ক্ষমতায়ণের মতো ভালো জিনিস আর কিছু হয় না। এক্ষেত্রে আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, তাহলে মহিলাদের উন্নয়নে কেউই বাধা হয়ে দাড়াতে পারবে না।’
০৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে