মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১০:০১

এবার কোথায় ভোট দিচ্ছেন, জানালেন চিত্রনায়ক অনন্ত জলিল

এবার কোথায় ভোট দিচ্ছেন, জানালেন চিত্রনায়ক অনন্ত জলিল

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কোথায় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তা জানালেন চিত্রনায়ক অনন্ত জলিল। স্ত্রী, চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে ঢাকাতেই ভোটাধিকার করবেন তারা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনন্ত জলিল বর্ষার সঙ্গে একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে এবারের নির্বাচনে ভোট প্রদান ও সরকার নিয়ে নিজের মতামত জানান নায়ক।

 অনন্ত জলিল লেখেন, আসসালামু আলাইকুম। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল ৯টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আমরা ভোট দিতে যাচ্ছি। আমাদের ভোটকেন্দ্র: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ (দক্ষিণ পাশের ভবন)। প্লট: ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
 
এরপরই সরকার নিয়ে প্রত্যাশা জানিয়ে ক্যাপশনে অনন্ত জলিল আরও লেখেন, সবাই দোয়া করবেন যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে।
 
সবশেষে নায়ক লেখেন, দেশের সকল মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।
 
জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেই ভ্যালেন্টাইন দিবস উদ্‌যাপন করতে ও পরিবারকে সময় দিতে প্রতিবারের মতো এবারও দেশের বাইরে কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা রয়েছে অনন্ত জলিলের।
 
বতর্মানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল। অন্যদিকে বর্ষা ব্যস্ত রয়েছেন বেশকিছু ব্রাইডাল ফটোশুটে। তবে দুজনেই দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করা থেকে দূরে রয়েছেন। এ জুটির সর্বশেষ সিনেমা ছিল ২০২৩ সালে ‘কিল হিম’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী দ্য লিডার, দ্য স্পাই’ । 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে