বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ০৩:১১:১০

আলভীর খবর রাখেন না তিথি

আলভীর খবর রাখেন না তিথি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী শুটিংয়ের কাজে দেশের বাইরে থাকা অবস্থায় রাজধানী ঢাকার একটি বাসা থেকে তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর পুরো শুটিং ইউনিট দেশে ফিরে এলেও কোথায় আছেন আলভী, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ইফফাত আরা তিথি।

তিনি জানান, ঘটনার দিন তারা নেপালে ছিলেন এবং সেদিনই দ্রুত দেশে ফেরার চেষ্টা করেন। তবে টিকিট জটিলতার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। তার কথায়, সেদিন আলভীর দ্রুত দেশে ফেরার ইচ্ছে থাকলেও ফ্লাইটে সিট পাওয়া যাচ্ছিল না। পরের দিনের টিকিট নিশ্চিত করার পর পুরো টিম দেশে ফিরে আসে।

আলভী এখন কোথায়, জানতে চাইলে তিথি বলেন, সে আসলে এখন ঠিক কোথায় আছে সেটা আমি জানি না। আমরা ওর সঙ্গে লাস্ট নেপাল থেকে বিদায় নিয়ে বের হয়েছি। আলভীর সঙ্গে আমার শেষবার কথা হয়েছে যখন আমরা বিদায় নিচ্ছি বা মানে এয়ারপোর্টে, তারপর কোনো যোগাযোগ হয়নি।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি কোনো অপরাধ করেননি এবং কাউকে আত্মহত্যায় প্ররোচিত করার বিষয়টি ভিত্তিহীন।

এ ছাড়া আলভীকে বিয়ে আর সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন নিয়ে জানতে চাইলে এসব বিষয় নাকচ করেন তিথি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব তথ্য সত্য নয়। তবে এই পরিস্থিতি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলভী, তার মা ও তিথিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার। বর্তমানে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে