বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা মৌসুমীর মা শামীমা আখতার জামান। হাসপাতালে এ মুহূর্তে অচেতন অবস্থায় রয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর জানান অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী।
সোমবার (১৩ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পোস্টে শাশুড়ির অসুস্থতার কথা জানিয়ে তিনি লেখেন,
সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। কারণ সে এখন ক্রিটিক্যাল অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রর একটি হাসপালে আছেন।
এ বিষয়ে সংবাদমাধ্যমে ওমর সানী বলেন, গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অচেতন অবস্থায় রয়েছেন। এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। মাত্র খবর পেলাম। সবাই দোয়া করবেন।
দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০২০ সালে করোনা মহামারির সময় হাঠাৎ একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় মায়ের অসুস্থতা নিয়ে মৌসুমী জানিয়েছিলেন বার্ধক্যজনিত একাধিক সমস্যা রয়েছে তার।