শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৫:৫১:০৩

বলিউডের সেরা ৬ অ্যাকশন হিরো

বলিউডের সেরা ৬ অ্যাকশন হিরো

বিনোদন ডেস্ক : বলিউড মানে শুধু রোম্যান্স, নাচ-গানে ভরপুর মেলোড্রামা নয়। হলিউডের অ্যাকশন নির্ভর ছবিকেও চ্যালেঞ্জ করতে পারে বলিউডের কিছু কিছু অ্যাকশন ছবি। যাদের অ্যাকশনে মুগ্ধ হয়েছে গোটা বলিউড বিশ্ব, তেমনি ৬ অভিনেতা হলেন:

অক্ষয় কুমার: ডেয়ারিং স্টান্টের জন্য তার নাম খিলাড়ি কুমার। সর্বশেষ ‘হোলি ডে’ ও ‘বেবি’ ছবিতে অ্যাকশনের নতুন মাত্র যোগ করেছেন অক্ষয়।

সানি দেওল: অ্যাকশন স্টার হিসেবে যার ছবি চোখের সামনে ভেসে ওঠে তার নাম সানি দেওল। তার ‘ঢাই কিলো কা হাত’-এর ছাপ দেখা গিয়েছে ‘ঘায়েল’, ‘ঘাতক’, ‘বর্ডার’ এবং ‘গদর এক প্রেম কথা’ ছবিতে।

অজয় দেবগণ: অ্যাকশন ছবি ‘ফুল ঔর কাঁটে’ দিয়ে যার যাত্রা শুরু সেই অজয় দেবগণকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে ‘গঙ্গাজল’, ‘সিংহম’ এবং ‘সিংহম রিটানর্স’।

সালমান খান: ‘এক থা টাইগার’, ‘দাবাং’, ‘দাবাং-২’ এবং ‘কিক’, কোনটা ছেড়ে কোনটা বলবো। বজরঙ্গি ভাইজানের অ্যাকশনের মুকুটে একে একে পালক যোগ করেছে এই ছবিগুলিই।

আমির খান: ‘গজনি’ এবং ‘ধুম-থ্রি’ ছবিতে অ্যাকশন প্যাক্ড অভিনয় দর্শকদের মুগ্ধ করেন ভার্সেটাইল অভিনেতা আমির খান।

হৃতিক রোশন: ক্রিশ সিরিজের ছবি এবং ‘ধুম-২’-তে অ্যাকশন করতে দেখা গিয়েছে গ্রিক গড হৃতিককে। এবং সর্বশেষ ‘ব্যাং ব্যাং’ ছবিতে বলি-দুনিয়াকে মুগ্ধ করেছেন তিনি।

১২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে