বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৩২:২৪

আবারও বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

আবারও বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া অভিনেতা চাষী আলম আবারও বাবা হয়েছেন। প্রথম সন্তান জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন তিনি।

বুধবার (২০ মে) রাতে রাজধানীর কাফরুলের একটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন চাষী আলমের স্ত্রী তুলতুল ইসলাম। এবারও তুলতুলের কোলে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

 সুখবরটি গণমাধ্যমে জানিয়ে অভিনেতা বলেন, মা ও ছেলে দু’জনই ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
 
সন্তান জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই অভিনেতা। জানান, ‘আলহামদুলিল্লাহ্ দ্বিতীয়।’
 
পারিবারিকভাবে ২০২৩ সালের ২৫ আগস্ট বিয়ে করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত তারকা চাষী আলম ও তুলতুল ইসলাম। বিয়ের এক বছরের মাথায় ২০২৪ সালের ১০ জুলাই তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। প্রথম ছেলের বয়স দুই বছরের মাথায় দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন এ জুটি।
 
অভিনেতার নতুন এই সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা। শুভ কামনা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরাও। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে