বুধবার, ১০ জুন, ২০২৬, ০৯:০৮:১২

প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান খান

প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউড মেগাস্টার সালমান খান। ঘনিষ্ঠ বন্ধুর শেষকৃত্যে এসে চোখের জল লুকাতে পারেননি জনপ্রিয় এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন কুমুদ রান। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতার চিকিৎসায় ভারতের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন। গত মাসেও বন্ধুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সালমান।

 মঙ্গলবার (৯ জুন) কুমুদ রান না ফেরার দেশে পাড়ি জমান। বন্ধুর চলে যাওয়া মেনে নিতে পারেননি অভিনেতা। শেষ দেখা দেখতে দ্রুতই ছোটেন শেষকৃত্যে।

 শুধু সালমান নয়, নায়কের পরিবারের সব সদস্যরাই কুমুদ রানের বিদায় দিনে অশ্রুসিক্ত চোখে শেষ দেখা দেখতে উপস্থিত হন মুম্বাইয়ের শ্মশানে। বলিউডের অন্যান্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অমৃতা অরোরা, তার স্বামী শাকিল লাদাক, মা জয়েস অরোরা, চাঙ্কি পাণ্ডে, সঞ্জয় কাপুর, মহীপ কাপুর, প্রযোজক নিখিল দ্বিবেদীর মতো গুণী ব্যক্তিত্ব। সেখানেই প্রিয় বন্ধুর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সালমান।
 
অ্যাশ রঙের শার্ট ও প্যান্ট পরা মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ির লুকে থাকা সালমানকে বারবার চোখের জল মুছতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।
 
ব্যক্তিজীবনে একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। জটিল রোগে আক্রান্ত থাকায় শারীরিকভাবেও ভালো নেই তিনি। এমন পরিস্থিতিতে কাছের মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না বলিউড ভাইজান খ্যাত এ অভিনেতা।
 
প্রসঙ্গত, সালমান খানকে সম্প্রতি 'রাজা শিবাজি' সিনেমায় ‘জিভা মহালা’ চরিত্রে একটি অতিথি ভূমিকায় দেখা গেছে। তার অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' রয়েছে মুক্তির অপেক্ষায়। আশা করা হচ্ছে, চলতি বছর ভারতের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে