শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৮:০৭:১৭

কঙ্গনার জন্ম নিয়ে এ কি বললেন তার বাবা!

কঙ্গনার জন্ম নিয়ে এ কি বললেন তার বাবা!

বিনোদন ডেস্ক : বিশ্ব নারী দিবসে জীবনের সবচেয়ে কঠিন বাস্তবটা দৃপ্তভাবে শেয়ার করেছিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। ভক্তদের স্তব্ধ করে দিয়ে জনিয়েছিলেন, তিনি ছিলেন আনওয়ান্টেড চাইল্ড। আর এবার মুখ খুললেন তার বাবা অমরদীপ রাণাওয়াত। তিনি বললেন, কঙ্গনা হওয়ার পর মনে হচ্ছিল যেন কেউ মারা গিয়েছে।

মেয়ের মন্তব্যের রেশ ধরেই হিমাচলপ্রদেশ অমরদীপ বললেন, 'যখন ও জন্মেছিল, সেই সময় আমাদের গ্রামে কন্যা সন্তান নিয়ে ধারণাটা খুবই পিছিয়ে পড়া ছিল। কোনো সেলিব্রেশন হয়নি, বরং মনে হচ্ছিল, একজন মানুষ মারা যাওয়ার পর যে অবস্থা হয় তার থেকেও আরো খারাপ কিছু হয়েছে।'

তিনি আরো জানিয়েছেন, 'গ্রামবাসীরা আমাদের বাড়িতে এসে বলতেন, আবার মেয়ে! কাজেই কোনো সেলিব্রেশন হয়নি, মিষ্টি বিতরণ হয়নি। আমরা যেহেতু আমাদের ছেলেকে হারিয়েছিলাম, তাই আশা করেছিলাম একটা ছেলেকে পাব।'

দিন দুই আগেই কঙ্গণা জানিয়েছিলেন, তার পরিবারে তিনি অবাঞ্ছিত কন্যা সন্তান। তিনি জন্মানোর মাত্র ১০ দিন আগেই তার বড় ভাই মারা যায়। সেজন্যই তার জন্মটা মেনে নিতে পারেননি তার মা-বাবা। কোনো রাখঢাক না করে কঙ্গণা জানান, মেয়ে হওয়ার দুঃখের কাহিনি প্রতিবেশীদের ফলাও করে বলতেন তার মা।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে