শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৪৫:১০

জনপ্রিয় অভিনেত্রী ভাবনার ওমরাহ পালন

জনপ্রিয় অভিনেত্রী ভাবনার ওমরাহ পালন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পরিবারসহ পবিত্র ওমরাহ পালন করেছেন। সম্প্রতি বাবা, মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে সৌদি আরবে যান তিনি। মক্কা শরিফে পবিত্র কাবা শরিফ জিয়ারত করে নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

গত ২৬ জুন মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি জানান, প্রথমবার পবিত্র কাবা দেখার মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতাগুলোর একটি। তিনি লেখেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই সৌভাগ্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’

ভাবনার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি তার ও পরিবারের জন্য দোয়াও করছেন।

ছোটপর্দার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন আশনা হাবিব ভাবনা। ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ভয়ংকর সুন্দর সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর লাল মোরগের ঝুঁটি ও দামপাড়া সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত ভাবনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে