বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ০৮:৪৭:৫৬

নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খানের বার্তা

নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খানের বার্তা

বিনোদন ডেস্ক : ভারতে চলমান শিক্ষার্থীদের প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার জোর আহ্বান জানিয়েছেন। 

ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। আন্দোলনের সব কৃতিত্ব শুধু দেশের শিক্ষার্থীদেরই পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে সালমান খান আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। দেশের শিক্ষা ব্যবস্থা যেন একটি আকর্ষণীয় ধারায় পরিণত হয়, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আসে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই তারকা।

রাজধানী দিল্লিতে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর এই আন্দোলনে ইতোমধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে