শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩৪:২১

১২ মিলিয়ন ভিউর মাইলফলকে খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’

১২ মিলিয়ন ভিউর মাইলফলকে খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে এখন বিশ্রামে আছেন এ সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার। তবে দুর্ঘটনার পর কয়েকটি সুখবর পেয়েছেন তিনি।

খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ স্বল্প সময়ে দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। স্পর্শ করে ফেলেছে ১২ মিলিয়ন ভিউর মাইলফলক। এর পাশাপাশি চূড়ান্ত হয়েছে বাসারের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র মুক্তির তারিখ।

নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তরফ থেকে ঘোষণা এসেছে আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহম্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ নাটকের আদিল চরিত্রটি নিয়ে খায়রুল বাসার নিজেও আশার কথা শুনিয়েছেন।

তিনি জানান, পারিবারিক ঘরানার গল্পের এ নাটকে একদিকে যেমন খুঁজে পাওয়া যাবে চেনা মুখের ছায়া, তেমনি সম্পর্কের টানাপোড়েন নানা ঘটনা নিয়ে লেখা কাহিনি দারুণভাবে মনে আঁচড় কাটার মতো।

এদিকে সম্প্রতি আরটিভি ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের নতুন একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের রচিত কাহিনি নিয়ে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।

বাসার-সাদনিমা জুটির ‘গোল্ডফিশ’, ‘কাছের কেউ’, ‘গন্তব্যের খোঁজে’ ‘জ্বীন ও পরীর সংসার’, ‘তুমি আমার’, ‘গল্পটা থেকে যায়’, ‘আগলে রেখো আমায়’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘বই পোকা’, ‘এই শহরে’, ‘ছায়াসঙ্গী’, ‘ঈরার পদ্ম’, ‘জলকৌড়ি’, ‘ভটভটি’, ‘ঈরার পদ্ম-২’ নাটকগুলোর মতো ‘সরল জটিলতা’ও এরই মধ্যে দর্শক মনোযোগ কাড়তে শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে