রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ০৪:১৮:৩৭

সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী জয়া আহসান

সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী জয়া আহসান

বিনোদন ডেস্ক : কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত দূরে থাকলেও এবার কলকাতার রাজপথে একটি মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। শুধু মিছিলে অংশ নেওয়াই নয়, সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি সমবেত কণ্ঠে গানও গেয়েছেন এই অভিনেত্রী।

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষ ছাড়াও বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের একাধিক তারকা অংশ নেন।

রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত দূরে থাকলেও কলকাতার রাজপথে একটি মিছিলে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জয়া আহসান।
শুধু মিছিলে অংশ নেওয়াই নয়, সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি সমবেত কণ্ঠে গানও গেয়েছেন এই অভিনেত্রী।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জয়া আহসানকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়ে কেন কলকাতার এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন এই অভিনেত্রী। 

জয়া আহসানের সঙ্গে মিছিলে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেককে। মিছিল চলাকালে সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলান তারা।

তাদের মতে, নারীদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দাবিতে একজন শিল্পীর রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তোলা প্রশংসনীয়।

জানা গেছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরো নিরাপদ করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কোনো নির্দিষ্ট রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে নয়, নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এই মিছিলে রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষের সঙ্গে জয়া আহসানও অংশ নেন।

তবে মিছিলে অংশ নেওয়া নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশংসা কিংবা সমালোচনা—কোনোটিরই প্রতিক্রিয়া জানাননি তিনি।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে